বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর হাত ধরে পাল্টে যাচ্ছে স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের চিত্র। দায়িত্ব গ্রহণের অল্প দিনের মধ্যেই তার কর্মদক্ষতা ও সততায় এই আসনের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বরগুনা-১ আসনের প্রায় ৪০ শতাংশ রাস্তা নতুন নির্মাণ ও সংস্কারের জন্য চূড়ান্ত করা হয়েছে।
এ ছাড়া এলাকার ধর্মীয় ও সামাজিক প্রায় ৩০০টির অদিক অবকাঠামো উন্নয়নের কাজও দ্রুত শুরু হতে যাচ্ছে। বর্তমান গতি বজায় থাকলে আগামী এক বছরের মধ্যে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার কোনো রাস্তাই কাঁচা থাকবে না বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।
শোনা যাচ্ছে সাধারণ বরাদ্দের বাইরেও এই আসনের জন্য বিশেষ তদবিরের মাধ্যমে আরও দ্বিগুণ বরাদ্দ নিশ্চিত করেছেন তিনি। উন্নয়নের এই ধারায় যুক্ত হয়েছে সুশাসন ও স্বচ্ছতা। সম্প্রতি ঈদ উপলক্ষে প্রাপ্ত ১০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ কোনো স্বজনপ্রীতি ছাড়াই প্রকৃত সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম বণ্টনের ঘটনাটি এলাকায় প্রশংসার সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, মাহমুদুল হোসাইন অলিউল্লাহ প্রচারবিমুখ হলেও কাজে অত্যন্ত বিচক্ষণ। তার এই দুর্নীতিমুক্ত ও সুপরিকল্পিত পদক্ষেপ বরগুনাকে একটি আধুনিক ও নিরাপদ জনপদে রূপান্তর করবে।
উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এলাকার সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বরগুনার সাধারণ জনগণের দাবি, সঠিক নেতৃত্বের হাত ধরে দীর্ঘদিনের অবহেলিত এই অঞ্চলটি এখন উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত হচ্ছে।









