ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ইসলামি আন্দোলনের জেলা কার্যালয়ের অডিটোরিয়ামে এ অধিবেশন শুরু হয়।

এ কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদি। অধিবেশনে প্রত্যেক উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হয়েছেন।
কাউন্সিল অধিবেশনে দলের নেতৃত্ব নির্বাচন অর্থাৎ নতুন জেলা কমিটি ঘোষণা হবে।










