আজ সন্ধ্যার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। এ ভাষণে দেশ ও জাতির কল্যাণে কি কি কাজ করছেন তা তুলে ধরেন।
এ সময় তিনি আরো বলেন, “বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এ বছরের শুরু থেকে মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন” তিনি ভিডিও বার্তায় বলেন।










