নিজস্ব প্রতিনিধি:- এম. হাসান জাকারিয়া।
বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান খান এর বদলি আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এতে মানববন্ধনও করেছে স্থানীয় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ , বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের জনগণ।
সোমবার (১৪ এপ্রিল ) সকাল ১০ টার দিকে পাথরঘাটা শহরের গোল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সমাজ সেবক ও মানবাধিকার কর্মী,মুহাম্মাদ মেহেদী শিকাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি ডাঃ এম এস সোহাগ বাদশা, তরুন সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মুহাম্মাদ তাহসিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , বিএনপি, জামায়াতে ইসলামী সহ পাথরঘাটার অটো শ্রমিক এবং সর্বস্তরের জনগণ।
বক্তব্যে বলেন, পাথরঘাটা একটা অভাগা উপজেলা। এখানে ভালো অফিসার বেশি দিন থাকে না। বিভিন্ন সময় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যেটি প্রতিরোধে ইতোমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন। বাকি কাজগুলো সম্পন্ন করতে ইউএনও স্যারের কোনো বিকল্প নেই। তার মতো সৎ অফিসার উপজেলায় অন্তত আরও দুই বছর থাকা দরকার। তাই তার বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় মহাসড়ক অবরোধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
উপজেলার বাসিন্দা মেহেদী শিকদার বলেন, বাংলাদেশকে সত্যিকার অর্থেই দুর্নীতিমুক্ত করতে প্রশাসনে তার মতো জনবান্ধব কর্মকতা ভীষণ প্রয়োজন। তার অসাধারণ সততা, বিচক্ষণশীলতা এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে পাথরঘাটা উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখতে তাকেই খুবই প্রয়োজন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান খানকে মঠবারিয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়া উপজেলায় দফায় দফায় কর্মসূচি দেয় স্থানীয়রা।
বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রোকনুজ্জামান খান এর বদলি আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। এতে মানববন্ধনও করেছে স্থানীয় বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ , বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ সর্বস্তরের জনগণ।
সোমবার (১৪ এপ্রিল ) সকাল ১০ টার দিকে পাথরঘাটা শহরের গোল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন সমাজ সেবক ও মানবাধিকার কর্মী,মুহাম্মাদ মেহেদী শিকাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সভাপতি ডাঃ এম এস সোহাগ বাদশা, তরুন সমাজ সেবক ও মানবাধিকার কর্মী মুহাম্মাদ তাহসিন, বিএনপি নেতা এসমে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন , জামায়াতে ইসলামী সহ পাথরঘাটার অটো শ্রমিক এবং সর্বস্তরের জনগণ।