শায়েখে চরমোনাইয়ের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুশিয়ারী: সংস্কার ছাড়া নির্বাচন নয়
স্টাফ রিপোর্টার:
সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন শায়েখে চরমোনাই।
একটি জাতীয় নির্বাচন আয়োজনে সংস্কারকে অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেছেন, “সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না।”

ফাইল ফুটেজ
শায়েখে চরমোনাই’ জানিয়েছেন, “যদি সংস্কার ছাড়া নির্বাচনের কথা তোলা হয়, তবে ঢাকায় মার্চ করা হবে।” তাঁরা আরও বলেছেন, “প্রয়োজনে গণভোটও হবে। জনগণই নির্ধারণ করবে আগে নির্বাচন নাকি সংস্কার।”
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরোনো রাজনৈতিক ধারাকে প্রত্যাখ্যান করে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তারা। ঢালাও সমালোচনা করে বলা হয়েছে, “দিনের ভোট রাতে, আমি-তুমি-ঢামি ইলেকশন— এসব আর জনগণ মেনে নেবে না।”
প্রতিক্রিয়া জানিয়ে শায়েখে চরমোনাই বলেছেন, “সংস্কার ইস্যুতে সকল রাজনৈতকি দলকে বোল্ড স্ট্যান্ড নিতে হবে।” সেক্ষেত্রে বিএনপি কঠিন রাজনীতির মুখোমুখি হবে, যা দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তনে সহায়ক হবে।
লেখক শরিফুল ইসলাম রিয়াদ, যিনি সংগঠক ও রাজনীতিবিদ হিসেবেও পরিচিত, তিনি বলেছেন, “গোঁজামিল করে ক্ষমতায় যাওয়ার আশা ভেঙে যাবে এবং দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা ঘটবে।”
এই বক্তব্যের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সংস্কারের গুরুত্বকেই তুলে ধরেছে।










