অবহেলিত আয়লা পাতাকাটা ইউনিয়নের উন্নয়ন দাবিতে বরগুনায় মানববন্ধন

ah.db
আপডেট: 2 May 2025, 5:25 pm

অবহেলিত আয়লা পাতাকাটা ইউনিয়নের উন্নয়ন দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা, শুক্রবার (আজ) বিকেল পাঁচটা:
বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের সড়ক, ব্রিজ-কালভার্ট সংস্কার এবং মাদক নিয়ন্ত্রণের দাবিতে আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

মানববন্ধনে বক্তারা বলেন, আয়লা, জাঙ্গালিয়া, পাকুরগাছিয়া, বইকালিন, তুলাতলা, ইটবাড়িয়া, খাজুরতলা, পূর্ব কেওড়াবুনিয়া ও গাবতলী এলাকার সড়কগুলোর করুণ অবস্থা জনজীবনে চরম দুর্ভোগ তৈরি করছে। বিশেষ করে ২নং ওয়ার্ডের কামাল চৌকিদার বাড়ির পাশের ব্রিজের বেহাল দশা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

আদম বাজার, জাঙ্গালিয়া ও কদমতলা এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বাড়বাড়ন্ত নিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন মানবতাবাদী, জনদরদি ও সমাজসেবী এইচ. এম. রেজাউল করিম আরেফী।
এ সময় বক্তব্য দেন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মৌলভী মোহাম্মদ মাসুম বিল্লাহ, যিনি বলেন, “আরেফী ভাইয়ের নেতৃত্বে ইউনিয়নের মানুষ নতুন আশার আলো দেখছে।”
সমাজহিতৈষী ও প্রভাবশালী জননেতা মাওলানা মোঃ আমিনুল ইসলাম বলেন, “আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রেজাউল করিম আরেফীর এই জনকল্যাণমূলক আন্দোলনকে সফল করতে কাজ করবো।”

- বিজ্ঞাপন -

এলাকাবাসীর প্রত্যাশা, এই ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন এবং মাদক সমস্যার স্থায়ী সমাধান হবে, আর আয়লা পাতাকাটা ইউনিয়ন পাবে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...