বায়তুল মোকাররমে আহলে হাদিস আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ah.db
আপডেট: 2 May 2025, 6:06 pm

বায়তুল মোকাররমে আহলে হাদিস আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

- বিজ্ঞাপন -

ঢাকা: নারী বিষয়ক সংস্কার কমিশন বিলুপ্ত এবং এর প্রতিবেদন বাতিলের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, ঢাকা জেলা। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, “নারী বিষয়ক সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন কুরআন-সুন্নাহবিরোধী এবং দেশের ধর্মীয় মূল্যবোধের প্রতি চরম অশ্রদ্ধার শামিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং কমিশন বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।”

- বিজ্ঞাপন -

 

বক্তারা আরও বলেন, দেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করে কোনো আইন বা সিদ্ধান্ত গ্রহণ করলে তা কখনো মেনে নেওয়া হবে না। তারা সরকারকে এই ধরনের উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান।

 

মানববন্ধনে ঢাকা জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...