ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৭:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • ৬৯৯ জন দেখেছেন

আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

আমতলী (বরগুনা), ৫ মে ২০২৫: আমতলী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আশরাফুল আলম এর পদোন্নতি জনিত বদলিকে কেন্দ্র করে এক বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রবিবার (৫ মে) বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ তারেক হাসান।

অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মোঃ আশরাফুল আলম এর কার্যকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার দক্ষ নেতৃত্বে আমতলী উপজেলায় প্রশাসনিক স্বচ্ছতা ও সেবার মান বৃদ্ধি পেয়েছে।

বিদায় সংবর্ধনা শেষে মোঃ আশরাফুল আলম এর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যাতে তিনি আগামীতেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

অনুষ্ঠান শেষে মোঃ আশরাফুল আলম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমতলীর মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি সারাজীবন মনে রাখবো।” তিনি উপজেলা ও জেলার সর্বস্তরের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

আমতলী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলমের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭:২১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫