“আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি: হামলাকারীদের শাস্তি চায় ইসলামী যুব আন্দোলন”
সংবাদ প্রতিবেদন
গাজীপুরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী।
৫ মে রাতে এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা গভীর উদ্বেগের বিষয়। দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তির ষড়যন্ত্রে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাকর্মীরা হুমকির মুখে পড়েছেন।”
নেতৃদ্বয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কারা এই হামলার পেছনে ইন্ধনদাতা, তা অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের পক্ষের শক্তি নিরুৎসাহিত হবে এবং দেশবিরোধী অপশক্তি উৎসাহিত হবে।”
তারা আরও বলেন, “ফ্যাসিবাদের বিচার বিলম্বিত করা চলবে না। যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে সুন্দর দেশ গঠনে সরকারকে আন্তরিক হতে হবে। যদি সরকারের পদক্ষেপে বিপ্লবের স্পিরিট প্রতিফলিত না হয়, তবে জনগণ প্রয়োজনে আরেকটি বিপ্লবে যেতে প্রস্তুত, তবে দেশদ্রোহীদের ছাড় দেওয়া হবে না।”










