বরগুনায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক গ্রেফতার।
বরগুনায় মাদক সেবনের অভিযোগে দুই যুবক গ্রেফতার
বরগুনা: বরগুনা জিলা স্কুলের পুকুর পাড় থেকে মাদক সেবনের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সিজান রহমান (২৩) এবং মোঃ সাকিব আল হাসান (১৯)।
- বিজ্ঞাপন -
পুলিশ জানায়, গতকাল তাদেরকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ডোপ টেস্ট করানো হলে ফলাফল পজিটিভ আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের পর দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
- বিজ্ঞাপন -
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
সাইন-ইন

