এনসিপির অবস্থান কর্মসূচি যমুনার সামনে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি।

ah.db
আপডেট: 8 May 2025, 6:36 pm

এনসিপির অবস্থান কর্মসূচি যমুনার সামনে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

 

নিজস্ব প্রতিবেদক (দৈনিক বরগুনা):

- বিজ্ঞাপন -

গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং দলটির নেতাদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে।

 

বৃহস্পতিবার রাত ১০টা থেকে হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সেখানে সমবেত হচ্ছেন এনসিপি’র নেতা-কর্মীরা। হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

- বিজ্ঞাপন -

 

এ সময় তিনি বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।” তিনি আরও বলেন, “যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই, তার সঙ্গে আমরা আছি না।”

 

এনসিপি’র এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নতুন করে আলোচনায় এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ মে দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়ে যান, যার পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যু নিয়ে আলোচনা বাড়ে।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...