ডালক্ষেতে গরু-ছাগল নিয়ে বিরোধ, হামলায় আহত দুইজন
বরগুনার আমতলী উপজেলার পাঠাকাটা গ্রামে আজ বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে মোঃ নিজাম উদ্দিন (পিতা: হযরত আলি) নামের এক ব্যক্তি ও তার স্ত্রী হামলার শিকার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন তার ডাল ক্ষেতে হামলাকারী আব্দুস সালামের গরু ও ছাগল বিচরণ করতে নিষেধ করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় আব্দুস সালাম (পিতা: সাত্তার খান), তার স্ত্রী মোমেনা, মেয়ে সোনিয়া ও মুনি মিলে নিজাম উদ্দিন এবং তার স্ত্রীকে মারধর করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।










