বরগুনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১২ জনের নাম চূড়ান্ত, স্বচ্ছ নিয়োগে আশ্বস্ত করলেন পুলিশ সুপার।

ah.db
আপডেট: 22 May 2025, 2:38 pm

বরগুনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১২ জনের নাম চূড়ান্ত, স্বচ্ছ নিয়োগে আশ্বস্ত করলেন পুলিশ সুপার

বরগুনা প্রতিনিধি

 

- বিজ্ঞাপন -

বাংলাদেশ পুলিশের কাঙ্ক্ষিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বরগুনায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ২০২৫) বরগুনা পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পূর্বে পুলিশ সুপার বলেন,

- বিজ্ঞাপন -

“উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে মাননীয় আইজিপি বাহারুল আলম বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে।”

 

তিনি আরও বলেন,

“আমরা বরগুনাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেবো। আজ আমরা আমাদের কথা রেখেছি।”

এ সময় পুলিশ সুপার উত্তীর্ণদের ‘সেবার ব্রতে চাকরি’ – এই মহান ব্রতে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন, যাদের মধ্য থেকে ১২ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

 

এই নিয়োগ প্রক্রিয়া বরগুনা জেলায় পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...