পাথরঘাটায় ছাত্রদলের কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ, মোতায়েন নিরাপত্তা বাহিনী

ah.db
আপডেট: 23 May 2025, 7:40 am

পাথরঘাটায় ছাত্রদলের কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ, মোতায়েন নিরাপত্তা বাহিনী

 

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

- বিজ্ঞাপন -

 

গত ২১ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি এবং খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

- বিজ্ঞাপন -

তবে এ কমিটিতে বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের অন্তর্ভুক্ত করার অভিযোগে পদবঞ্চিত একাধিক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেন। তারা কমিটি বাতিলের দাবিতে পাথরঘাটা শহরে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বিক্ষোভ মিছিল করেন।

 

অন্যদিকে, নবগঠিত কমিটির সমর্থকরা আনন্দ মিছিলের মাধ্যমে কমিটিকে স্বাগত জানান, এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

 

সংঘর্ষ ও বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী এবং কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...