মুলাদীর কাজীর চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
মুলাদী (বরিশাল):
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মুলাদী উপজেলার কাজীর চর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল ছিল চরম কষ্টসাধ্য। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের চলাফেরায় চরম ভোগান্তি হতো। ইসলামী আন্দোলনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতারা জানান, “আমরা বিশ্বাস করি রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করাই প্রকৃত রাজনীতি। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
এই প্রকল্প সম্পন্ন হলে শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।










