ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ধানের বীজ বুনে অভিনব প্রতিবাদ, আমতলীতে সড়ক সংস্কারের দাবি জোরালো।

  • প্রকাশঃ ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৪১৪ জন দেখেছেন

সড়কে ধানের বীজ বুনে অভিনব প্রতিবাদ, আমতলীতে সড়ক সংস্কারের দাবি জোরালো

মীর মুহাম্মদ সুলাইমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে সড়কের বেহাল দশার প্রতিবাদে অভিনব পন্থা অবলম্বন করেছেন স্থানীয়রা। দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে থাকা একটি সড়কে ধানের বীজ বুনে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

ঘটনাটি ঘটেছে হলদিয়া ইউনিয়ন পরিষদের অফিস বাজার সংলগ্ন সড়কে। সড়কটির পিচ এবং ইটের খোয়া উঠে গিয়ে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে সৃষ্টি হয়েছে খাড়াখন্দ আর ধুলোময় পরিবেশ। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

উল্লেখ্য, এ সড়কটি দফাদার ব্রিজ হয়ে আমতলী উপজেলা শহরে ওঠার একমাত্র মাধ্যম। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়কে দুর্ঘটনা ঘটে চলেছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না। শুধু এই একটি সড়ক নয়, পুরো ইউনিয়ন জুড়েই এমন অসংখ্য সড়ক রয়েছে, যেগুলোর অবস্থা করুণ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার অভিযোগ দেওয়া হয়েছে, এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও আবেদন জানানো হয়েছে। আমরা আশাবাদী, সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং জনদুর্ভোগ লাঘব করবে।”

এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

সড়কে ধানের বীজ বুনে অভিনব প্রতিবাদ, আমতলীতে সড়ক সংস্কারের দাবি জোরালো।

প্রকাশঃ ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫