বেতাগীতে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
সংবাদ দাতা:- আবুল বাশার হেলালী (বেতাগী)
আজ ৩ জুন সকাল ১১টায়, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, উপজেলা অফিসার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ বশির গাজী, তিনি তার বক্তব্যে বলেন, ধুমপান ও তামাক দ্রব্যের মাধ্যমে বর্তমান যুবসমাজ দিন দিন নষ্টের দিকে ধাবিত হচ্ছে, ধূমপান ও তামাক সেবন করতে করতে যুব সমাজ মাদক দ্রব্য গ্রহণ করা শুরু করে, তাই সমাজের সর্বস্তরের জনসাধারণের উচিত ধূমপান ও তামাক দ্রব্যের ক্ষতি গুলো সকলের কাছে বেশি বেশি উপস্থাপন করা।
বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি, জনাব বিপুল শিকদার, তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ সহ, ধুমপান, তামাক ও মাদক বিষয় বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, জনাব সৈয়দ মোঃ আমরুল্লাহ, তিনি তার বক্তব্য বলেন, ধূমপান ও তামাক দ্রব্য সেবনে ব্যক্তির স্বাস্থ্য ঝুকি সহ পার্শ্ববর্তী ব্যক্তি, শিশু, বৃদ্ধ অসুস্থ রোগী, ও মহিলাদেরও অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, মাওলানা সৈয়দ মুহাম্মদ আলাউদ্দিন, তিনি তার বক্তব্য বলেন, ধুমপান তামাক ও মাদকদ্রব্য শুধু একটি সমস্যা নয় বরং একটি সমস্যার মাধ্যমে হাজারো সমস্যা সৃষ্টি কারীর একটি মাধ্যম, কুরআন সুন্নাহর আলোকে তিনি মাদকের অপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করেন।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মোঃ গোলাম কবির, বাংলাদেশ জামায়াত ইসলামী বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি, মোঃ শাহাদাত হোসেন মুন্না, বেতাগী পৌর বিএনপি’র সেক্রেটারি, মোঃ মিজানুর রহমান, বেতাগী প্রেসক্লাবের সভাপতি, মোঃ সাইদুল ইসলাম মন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জনাব মোঃ মাসুদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সহ প্রমুখ।










