ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। মৃতদের মধ্যে চারজনই বরিশাল বিভাগের বরগুনা জেলার, অপরজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মোট ২৮ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১২৪ জনই বরিশাল বিভাগের।










