অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত বিধবা ও রেন্ট-এ-কার চালক পরিবার: কাদা রাস্তায় থেমে গেলো ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত বিধবা ও রেন্ট-এ-কার চালক পরিবার: কাদা রাস্তায় থেমে গেলো ফায়ার সার্ভিস!
হেদায়েতুল্লাহ গৌরীচন্না, বরগুনা
১৪ জুন রাত পৌনে আটটায় উত্তর লাকুরতলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বিধবা নাসিমা বেগম ও রেন্ট-এ-কার চালক মোতালেবের পরিবার এক মুহূর্তে সর্বস্ব হারান।
- বিজ্ঞাপন -
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিমা বেগমের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়, যখন তিনি বাড়িতে ছিলেন না। প্রতিবেশী জাকির হোসেনের চিৎকারে লোকজন ছুটে এলেও আগুন ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে।
- বিজ্ঞাপন -
কাছাকাছি থাকা ফায়ার সার্ভিস ইউনিট কাদা রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘর দুটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
বরগুনা সদর থানার পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয়রা।
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
সাইন-ইন

