ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবস উদযাপনে বেতাগীতে চালক শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি, অধিকার আদায়ে শ্লোগান

  • প্রকাশঃ ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ২১৯ জন দেখেছেন

মহান মে দিবস উদযাপনে বেতাগীতে চালক শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি, অধিকার আদায়ে শ্লোগান

সংবাদ প্রতিবেদন:

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বরগুনার বেতাগী গোল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বেতাগী শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে অংশ নেন বাস, ভ্যান, অটো ও রিকশা চালকরা।

র‍্যালিটি চালক শ্রমিক দলের নেতৃত্বে বের হয়। র‍্যালি শুরুর আগে শ্রমিক নেতারা এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মে দিবসের চেতনা আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, যৌক্তিক মজুরি এবং সুরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ করে। তারা জানান, দেশের উন্নয়নের পেছনে শ্রমিকদের অবদান অপরিসীম, কিন্তু অনেক ক্ষেত্রেই শ্রমিকেরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে সচেতনতা মূলক শ্লোগান দেয় — “শ্রমিকের অধিকার নিশ্চিত করো”, “ন্যায্য মজুরি দিতে হবে”, “শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে” ইত্যাদি। র‍্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উচ্ছ্বাস ও সংহতির চিত্র লক্ষ্য করা যায়। পরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে র‍্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসন র‍্যালিতে নিরাপত্তা নিশ্চিত করতে পাশে ছিল। সমাবেশ শেষে শ্রমিক নেতারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগ
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

মহান মে দিবস উদযাপনে বেতাগীতে চালক শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি, অধিকার আদায়ে শ্লোগান

প্রকাশঃ ০৭:৪১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫