শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর কর্মসূচি।

ah.db
আপডেট: 5 May 2025, 1:54 pm

শাপলা চত্বর গণহত্যার বিচারের দাবিতে ছাত্রশিবিরের মানবপ্রাচীর কর্মসূচি

 

ঢাকা: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মানবপ্রাচীর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ মে) দুপুর ১২টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

- বিজ্ঞাপন -

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানবপ্রাচীরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামসহ কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 

- বিজ্ঞাপন -

আয়োজকরা শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণার কথা জানান।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...