ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিকলে বাঁধা মাদ্রাসাছাত্রীর পালানোর চেষ্টা, বরগুনায় চাঞ্চল্য

  • প্রকাশঃ ০৫:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৬২৪ জন দেখেছেন

শিকলে বাঁধা মাদ্রাসাছাত্রীর পালানোর চেষ্টা, বরগুনায় চাঞ্চল্য

আতিকুর রহমান ইশতি, বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়া নূরানী ও হেফজ মাদ্রাসা থেকে শিকলে বাঁধা অবস্থায় পালানোর চেষ্টা করে এক মাদ্রাসাছাত্রী, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শিকলে বাঁধা মেয়েটি পালানোর চেষ্টা করছে। এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জানা যায়, মেয়েটি একাধিকবার পালানোর চেষ্টা করায় তার মা ভয়ে শিকল দিয়ে বেঁধে মাদ্রাসায় দিয়ে যান। গত ৪ মে বিকেলে সে মাদ্রাসা থেকে একটি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে পাগল ভেবে আটক করে। পরে পরিবারের সাথে যোগাযোগ করে তার মাকে ডেকে আনা হয়।

ভুক্তভোগী ছাত্রী জানায়, মাদ্রাসার শিক্ষকরা তাকে ইট টানা ও ঘরের কাজসহ নানা বাড়ির কাজ করাতেন। এসব কাজ করতে না চাইলে সে বারবার পালানোর চেষ্টা করত।

এলাকাবাসী ও অভিভাবকরা প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে আগে থেকেই শিশুদের দিয়ে বাড়ির কাজ করানোর অভিযোগ রয়েছে, তবে তারা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননি।

মাদ্রাসার প্রধান রেদওয়ান ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার প্রতিষ্ঠান থেকে অনেক হাফেজ বের হয়েছে। হাফেজি পড়ার সময় এমন ছোটখাটো ঘটনা ঘটে থাকে। এছাড়া, মেয়েটির ওপর ‘জিন’ এসেছে বলে আমি পরিবারকে হুজুরের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছি।”

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

শিকলে বাঁধা মাদ্রাসাছাত্রীর পালানোর চেষ্টা, বরগুনায় চাঞ্চল্য

প্রকাশঃ ০৫:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫