যুব নেতৃত্বে গড়ে উঠছে উন্নয়ন ভাবনা: পাথরঘাটায় সমস্যা সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: সাকিল আহমেদ
বরগুনার পাথরঘাটায় যুব নেতৃত্বাধীন নেটওয়ার্কগুলিকে শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ মে) সকাল ১০টায় বরগুনা ইয়ুথ হাবে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে পাথরঘাটার নানা সমস্যা ও তার সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—
পানির সমস্যা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন নিপীড়ন মোকাবিলা, শিশুদের শিক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবহার, নদীর রেনু পোনা সংরক্ষণ, মোবাইল আসক্তি, সাইবার সিকিউরিটি, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ, রিজার্ভ পুকুর পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা।
আলোচনার শেষে এসব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে একটি রেজুলেশন তৈরি করা হয় এবং তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি আকারে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক, গবেষক ও জলবায়ু যোদ্ধা শফিকুল ইসলাম খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সৈকত হালদার, সুব্রত মিস্ত্রী, মেহেদী হোসেন সিকদার, বদরুল হাসান সাকিব, সোহেল মল্লিক, সাদিয়া তুলী, প্রভাতী রানী, সাকিল আহমেদ এবং এনএসএস এর ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ প্রকল্পের সমন্বয়কারী মো. লিমন বিশ্বাস ও প্রোজেক্ট অফিসার রুমা বেগম।
স্থানীয় যুবদের এমন সক্রিয় অংশগ্রহণ পাথরঘাটার টেকসই উন্নয়ন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










