ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই মিশুকসহ বরগুনায় দুই চোর গ্রেফতার

  • প্রকাশঃ ০৭:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৭৩৫ জন দেখেছেন

চোরাই মিশুকসহ বরগুনায় দুই চোর গ্রেফতার

বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকা থেকে চোরাই মিশুকসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—শাহাদাত হোসেন (২৫), পিতা- মাহমুদুল্লাহ, সাং- বকশিরহাট, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী এবং লিটন সরকার (৩২), পিতা- মৃত মোসলেম মিয়া, সাং- শিবপুর, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ।

ঘটনাটি ঘটেছে গত ১৭ মে। অভিযুক্তরা সেভেন আপ বোতলে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে মো. আলমগীর নামের একজনকে অজ্ঞান করে তার মিশুক নিয়ে পালানোর চেষ্টা করছিল। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা আরও কয়েকজন চোরচক্রের সদস্যের নাম স্বীকার করেছে। ওই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তৎপরতায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

চোরাই মিশুকসহ বরগুনায় দুই চোর গ্রেফতার

প্রকাশঃ ০৭:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫