ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা থেকে অব্যাহতির প্রলোভনে টাকা আত্মসাৎ, বরগুনায় একজন গ্রেফতার।

  • প্রকাশঃ ০৮:০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৭১৭ জন দেখেছেন

মামলা থেকে অব্যাহতির প্রলোভনে টাকা আত্মসাৎ, বরগুনায় একজন গ্রেফতার

বরগুনার আমতলী উপজেলায় মামলা থেকে আসামিকে অব্যাহতি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মোশারফ হোসেন বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি খোন্তাকাটা গ্রামের মৃত মোসলেম আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোশারফ হোসেন বিশ্বাস নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন আমতলী থানায় দায়ের করা এক মামলার আসামি সজীবের কাছ থেকে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে ৬৭,০০০ টাকা হাতিয়ে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কোনো আইনি সহায়তা না করে টাকা আত্মসাৎ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এমন প্রতারণার আরও অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর মোশারফ হোসেন বিশ্বাসকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ধরনের প্রতারণার ঘটনায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে অন্য ভুক্তভোগীদের অভিযোগও আমলে নেওয়া হবে।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

মামলা থেকে অব্যাহতির প্রলোভনে টাকা আত্মসাৎ, বরগুনায় একজন গ্রেফতার।

প্রকাশঃ ০৮:০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫