ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার খাজুরা গ্রামে তিন দিন নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশঃ ১০:৩২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৬৬২ জন দেখেছেন

বরগুনার খাজুরা গ্রামে তিন দিন নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

কলাবাগানে শার্ট দেখে শনাক্ত করলেন মা; মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন নাঈম

বরগুনার সদর উপজেলার ৭ নং ইউনিয়নের খাজুরা গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর নাঈম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে গ্রামের এক কৃষক কলাবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় একটি শার্ট দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান এবং মরদেহের পাশে থাকা শার্ট, তাবিজ ও পোশাক দেখে নাঈমকে শনাক্ত করেন তার মা।

নাঈমের পরিবার জানায়, সে পরিবারের বড় সন্তান ছিল এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিল। স্থানীয়রাও তার মানসিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জুলকার মৃধা। তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত প্রশাসনকে জানিয়েছি। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল এসে পৌঁছাবে।”

স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কীভাবে নাঈমের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

বরগুনার খাজুরা গ্রামে তিন দিন নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ ১০:৩২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫