ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শম্ভুর জামিন নামঞ্জুর: বরগুনা আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ

  • প্রকাশঃ ০২:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৬২৮ জন দেখেছেন

শম্ভুর জামিন নামঞ্জুর: বরগুনা আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ

বরগুনা প্রতিনিধি

বিশেষ আইন, স্যাবোটাজ ও বিস্ফোরক আইনের মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বরগুনা অতিরিক্ত মুখ্য হাকিম মো. মনিরুজ্জামান।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে স্কট করে বরগুনা কারাগারে আনা হয়। এরপর আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। আদালত চত্বরে তাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়— বিএনপি-সমর্থক আইনজীবীরা বিক্ষোভ করেন এবং উপস্থিত জনতার একটি অংশ ডিম নিক্ষেপ করে।

২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। সে সময় তাকে নিউমার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা এবং আশুলিয়া থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাম্প্রতিক মামলাটি ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনায় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালানো ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে করা হয়। মামলার বাদী বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম। মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় শম্ভু ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। বরগুনার মামলায় তাকে দৃশ্যত গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে জামিন আবেদন খারিজ করে পুনরায় কারাগারে পাঠানো হয়।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

শম্ভুর জামিন নামঞ্জুর: বরগুনা আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ

প্রকাশঃ ০২:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫