ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে: ডা. জাহিদ।

  • প্রকাশঃ ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৪৭৬ জন দেখেছেন

ড. ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে: ডা. জাহিদ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে পরিচালিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “মানুষ এখনো ড. ইউনূসের পাশে আছে। কিন্তু কিছু উপদেষ্টার দায়িত্বহীন ও অতিকথনভিত্তিক আচরণের কারণে তাকে বিতর্কিত করা হচ্ছে। এখনো সময় আছে, এসব কর্মকাণ্ড থেকে সরে আসুন। রাজনৈতিক দল ও নেতাদের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করবেন না।”

শনিবার রাজধানীতে অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা কাউন্সিলের কিছু সদস্যের উদ্দেশে ডা. জাহিদ আরও বলেন, “আপনারা যেভাবে ইচ্ছা, সেভাবেই সিদ্ধান্ত নিচ্ছেন। মনে হচ্ছে এটি আপনাদের পৈতৃক সম্পত্তি। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় জনগণের মতামতকে উপেক্ষা করছেন। যেমনটা অতীতে স্বৈরশাসকরা করতো। অথচ এর দায় চাপানো হচ্ছে ড. ইউনূসের কাঁধে, যা অনুচিত ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সভায় সভাপতিত্ব করেন অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিন।

এছাড়া আরও বক্তব্য রাখেন—

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সংবাদপত্র শিল্প পরিষদের সাধারণ সম্পাদক ইউনুস সোহাগ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব রেজাউল করিম চুন্নু এবং বিএনপি ঘনিষ্ঠ আইনজীবী নেতা অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।

অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

ড. ইউনূসের নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে: ডা. জাহিদ।

প্রকাশঃ ০৩:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫