ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্রের খলনায়ক সাংকো পাঞ্জা আর নেই, ক্যানসারে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস।

  • প্রকাশঃ ০৩:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৪৭১ জন দেখেছেন

‎চলচ্চিত্রের খলনায়ক সাংকো পাঞ্জা আর নেই, ক্যানসারে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস

সংবাদ প্রতিবেদন:
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় খলনায়ক সাংকো পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যু নিশ্চিত করেছেন স্ত্রী শাহানা আক্তার বিথী। সাংকো পাঞ্জা ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং গত ২৪ মে থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্ত্রী জানান, মৃত্যুর আগের দুই দিন শরীরের অবস্থার অবনতি ঘটে এবং বৃহস্পতিবার বিকেলে চিকিৎসকেরা তার মৃত্যুর খবর দেন।

প্রয়াত এই অভিনেতা স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তার মরদেহ হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল ১০টায় সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন সাংকো পাঞ্জা। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। খলনায়ক চরিত্রে তার অভিনয় দর্শকের মাঝে আলাদা পরিচিতি তৈরি করেছিল।

এর আগে শাকিব খানের ‘রাজাবাবু’ ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত হয়েছিলেন সাংকো পাঞ্জা। ক্রেন থেকে পড়ে গিয়ে তার মাথা ও মুখে আঘাত লাগে এবং সেলাই করতে হয়। এরপর থেকে তিনি নিয়মিতভাবে অভিনয়ে ফিরতে পারেননি।

চলচ্চিত্র অঙ্গনের এই গুণী শিল্পীর মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

চলচ্চিত্রের খলনায়ক সাংকো পাঞ্জা আর নেই, ক্যানসারে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস।

প্রকাশঃ ০৩:২৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫