ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চোরাই সৌর ব্যাটারিসহ বরগুনায় ভাঙ্গারি ব্যবসায়ী গ্রেফতার, পুলিশের অভিযানে ফাঁস হল চক্রের কাহিনী।

  • প্রকাশঃ ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৬৫০ জন দেখেছেন

চোরাই সৌর ব্যাটারিসহ বরগুনায় ভাঙ্গারি ব্যবসায়ী গ্রেফতার, পুলিশের অভিযানে ফাঁস হল চক্রের কাহিনী

বরগুনা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার পোটকাখালীতে চুরি হওয়া সৌর বিদ্যুতের ব্যাটারির সূত্র ধরে চোর ও ভাঙ্গারি ব্যবসায়ীর একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে (১ জুন) এ ঘটনায় তিনজনকে আটক করে বরগুনা সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোটকাখালীর জনৈক পনু মিয়ার দোকান থেকে ২৭ হাজার টাকা মূল্যের একটি সৌর বিদ্যুৎ চালিত ব্যাটারি চুরি হয়। বিষয়টি থানায় জানালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত আমিন ও রুবেল নামের দুইজনকে গ্রেফতার করে।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গারি ব্যবসায়ী মোঃ আব্দুল জলিলকে (জলিল এন্টারপ্রাইজ, হোটেল তাজবিনের পশ্চিম পাশে) আটক করা হয়। পুলিশ জানায়, জলিল ২৫ হাজার টাকায় ব্যাটারিটি কিনেছিলেন এবং তার ভাঙ্গারি দোকান থেকে চুরি হওয়া ব্যাটারিটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, “সাম্প্রতিক সময়ে কিছু ভাঙ্গারি দোকানের অসাধু ব্যবসায়ীরা চোরাই মালামাল কেনাবেচায় জড়িত রয়েছে—এমন তথ্য আমাদের হাতে এসেছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে যারা এধরনের অপরাধে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। পুলিশের এ ধরনের তৎপরতায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

চোরাই সৌর ব্যাটারিসহ বরগুনায় ভাঙ্গারি ব্যবসায়ী গ্রেফতার, পুলিশের অভিযানে ফাঁস হল চক্রের কাহিনী।

প্রকাশঃ ১০:৫৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫