ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার উপজেলা প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত।
ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার উপজেলা প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত
বরগুনা:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে জেলার সকল উপজেলা প্রতিনিধিদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় বরগুনা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করীম আকন এবং সভা সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা গাজী আল আমিন।
জরুরি এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সেক্রেটারি জননেতা মাওলানা আব্দুস শাকুর।
সভায় জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান রায়হান,
দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন,
অর্থ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম মামুন,
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. খলিলুর রহমান,
মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা আল আমিন,
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মাওলানা আবু বকর,
সংখ্যালঘু নৃ-গোষ্ঠী সম্পাদক মাওলানা মেহেদী হাসান এবং
উপ-সম্পাদক এইচ এম মোয়াজ্জেম হোসেন ও মুহা. আবু তালেব।
এছাড়াও বরগুনার প্রতিটি উপজেলা শাখার সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকগণ সভায় অংশগ্রহণ করেন।
জরুরি এ সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, পবিত্র ঈদুল আযহার পূর্ব প্রস্তুতি, সংগঠনের কাঠামোগত মজবুতি অর্জনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

