বামনায় তামাক বিরোধী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

ah.db
আপডেট: 3 June 2025, 7:20 pm

বামনায় তামাক বিরোধী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মিরাজুল ইসলাম (বামনা,বরগুনা), ০৩ জুন ২০২৫:

- বিজ্ঞাপন -

বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী আইন বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

- বিজ্ঞাপন -

 

কর্মশালায় বক্তারা বলেন, তামাক মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতিবছর দেশে বহু মানুষ অকাল মৃত্যুবরণ করে। তাই সমাজের প্রতিটি স্তরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

প্রশিক্ষণ কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ ও সংশোধিত আইন-২০১৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তামাকবিরোধী প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উপজেলার বিভিন্ন স্তরে তামাক বিরোধী সচেতনতা গড়ে উঠবে এবং আইন বাস্তবায়ন আরও কার্যকর হবে।

আরও পড়ুন:
❤️64.7%
👏11.8%
😊5.9%
😢17.6%
মন্তব্য করতে সাইন-ইন করুন...