বেতাগী প্রতিনিধি: আজ ১৩ই জুন সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা আমীর মাওলানা সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে সেক্রেটারি প্রভাষক মোহম্মদ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনটি শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা ও আঞ্চলিক টিম সদস্য জনাব এ কে এম ফখরুদ্দিন খান রাজি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, সাবেক জেলা নায়েবে আমির, ও বরগুনা ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জনাব ডাঃ মোঃ সুলতান আহমেদ, জেলা সেক্রেটারি, জনাব আসাদুজ্জামান আল মামুন, সহকারি সেক্রেটারি, জনাব শামীম আহসান।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।










