অদ্য ১৩/০৩/২০২৫ তারিখ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উদ্যোগে, জেলা ও উপজেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন, বরগুনা জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিনের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুহাম্মাদ আল-আমিন,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী মুহাম্মাদ আবু সালেহ জিহাদী।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মুহাম্মাদ আল-আমিন উপস্থিত জেলা ও উপজেলা দায়িত্বশীল কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন। এসময় তিনি বলেন কর্মীদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।










