গত শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে এই সম্মেলনের সূচনা হয়। একই সাথে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির শপথের মধ্যদিয়ে আজ ১৫ ই মার্চ বিকেলে এর আনুষ্ঠানিক সমাপ্তি হয় ।
এ সম্মেলনের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপন করতে শিক্ষার্থীদের জন্য বরগুনা সরকারি কলেজে বাংলাদেশের মানচিত্র ও সবথেকে বড় গ্লোব তৈরি করা হয়েছিল। তা সরকারী কলেজ প্রাঙ্গনে স্থাপন করা হয়।
উন্নয়ন সংস্থা জাগোনারীর বাস্তবায়নে ও অক্সফ্যামের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে কারিগরি সহযোগিতা করেন পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চারুকলা বরিশাল ।
এ বিষয় জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, এ সম্মেলনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মকাণ্ডে অভিজ্ঞ ব্যক্তিবর্গের মধ্যে নেটওয়ার্কিং, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় সম্ভব হয়। যা মানবসেবার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করাসহ সার্বিক ভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রমে মানুষকে আগ্রহী করেছে। একই সাথে যেকোনো দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত হতে সহায়ক হবে।
উদ্যোক্তারা বলেনন, ফেব্রুয়ারিতে বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবক অ্যাডভান্স সার্ভাইভাল প্রশিক্ষণের পর স্বেচ্ছাসেবকদের কার্যক্রম প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টি করতে এ মহামিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।










