নিজস্ব প্রতিবেদক:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেওড়াবুনিয়া ইউনিয়ন সভাপতি ডা. কামরুল ইসলামের পক্ষ থেকে ইউনিয়নের অসহায় গরীব-দুঃখী শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় পরিবারের স্বজনরা জানান, ডাক্তার সাহেব আমাদেরকে প্রতি বছরই বিভিন্ন প্রকার সহায়তা করে থাকেন, আমরা তার কাছে আসলে কখনো আমাদেরকে ফিরিয়ে দেন না।
আমাদের বিপদে-আপদে সবসময়ই ডাক্তার সাহেব সবসময়ই পাশে থাকেন।
এ সময় সাথে ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ বনি আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।










