বরগুনা সদরঘাট জামে মসজিদের দীর্ঘ দিনের মুয়াজ্জিন মোঃ আঃ কাদের ছাহেব এর জানাজা বরগুনা সদরঘাট কেন্দ্র জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
বরগুনার বিশিষ্ট ওলামায়ে কেরাম,স্বজন শুভাকাংক্ষী, মসজিদের মুসল্লী ও বিভিন্ন দলের লোকজনদের উপস্থিতিতে আজ বেলা সাড়ে ১০:০০ টার দিকে জানাজা সম্পন্ন হয়।
মোহাম্মদ আঃ কাদের ছাহেব বরগুনা সদরঘাট জামে মসজিদে দীর্ঘ ৪০ বছরযাবত মুয়াজ্জিন হিসেবে খেদমত করে আসছেন। তিনি গতকাল ২৩/৩/২৫ ইং বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না-লিল্লাহ অ ইন্না ইলাইহে রাজিউন।)
তার জানাজায় বাংলাদেশ জামাতে ইসলামী বরগুনা জেলা আমির মাওলানা মুহিব্বুল্লাহ্ হারুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুস শাকুর, বরগুনা জেলা বিএনপির থেকে জনাব মোঃ নজরুল মোল্লা, জনাব মোঃ সালে ফারুক, জনাব মোঃ রোজবুল কবির সহ বিভিন্ন দলের লোকজন অংশগ্রহণ করেন।










