শ্রমিক আন্দোলনের পাথরঘাটা দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত।
পাথরঘাটা প্রতিনিধি:
আজ বিকাল ৪টার দিকে পাথরঘাটা উপজেলা অফিস কার্যালয়ে এ দ্বি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম সেলিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। অতিথি তার বক্তব্য শেষে শ্রমিক আন্দোলন পাথরঘাটা উপজেলার নতুন কমিটি ঘোষণা করেন,
সভাপতি:- জনাব রিয়াজুল ইসলাম রিপন।
সহ-সভাপতি:- জনাব মো ফারুক মৃধা।
সেক্রেটারি:- হাফেজ মাওলানা তরিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন।










