ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন পরিষদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আজ ঢাকার বাইতুল মাকাররমের কনফারেন্স হলরুমে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন পরিষদ-এর উদ্যোগে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, এতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ইসলামী শ্রমনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ এর গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
তিনি বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নে অমূল্য অবদান রাখেন। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ কর্তব্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট লেখক, কলামিস্ট ও বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা গাজী আতাউর রহমান। এবং বিশিষ্ট্য শ্রমিক সংগঠক ও গবেষক মুহাম্মাদ আমিনুল ইসলাম।

এ কর্মশালায় কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করে বক্তব্য দেন এবং শ্রম আইন, নিরাপত্তা বিধিমালা ও শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মশালাটি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি এবং দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। আগামীতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।










