অদ্য ২০/৪/২৫ খ্রি: রাত ১২:০৫ মিনিটে হালিম মোল্লা (৫২) (বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক), পিতা- মোশাররফ হোসেন মোল্লা সাং-দক্ষিণ বরগুনা ,৬ নং ওয়ার্ড, থানা ও জেলা বরগুনাকে বরগুনা থানাধীন
লাকুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ৬ তারিখ ০৪/০২/২০২৫ এর এজাহারনামীয় আসামি।হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে-১ টি,চাঁদাবাজী-২ টি,বিস্ফোরক আইনে-১টি,মাদক আইনে-১ টি ,অন্যান্য ধারায়-৪টিসহ সর্বমোট=০৯টি মামলা রয়েছে।তাকে সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সূত্র: বরগুনা সদর থানা










