ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ইসলামিক শ্রমিক আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশঃ ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৫৪৯ জন দেখেছেন

আমতলীতে ইসলামিক শ্রমিক আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

সংবাদ প্রতিবেদন:

মহান মে দিবস উপলক্ষে ইসলামিক শ্রমিক আন্দোলন, আমতলী উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা ও আমতলী উপজেলা সভাপতি প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জিহাদী, তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকরা জাতির অগ্রগতির মেরুদণ্ড। ইসলামে শ্রমিকদের ন্যায্য মজুরি, সম্মান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের অধিকার নিশ্চিত করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, সংগঠন সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। তিনি বলেন, “শ্রমিকরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শ্রমিকদের যথাযথ ছুটি, চিকিৎসা সুবিধা, ন্যায্য বেতন এবং মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। ইসলামের শিক্ষা অনুযায়ী শোষণমুক্ত পরিবেশ গড়ে তোলা জরুরি।”

আরেক বিশেষ অতিথি, বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলার সদর মৌলভী মোঃ শাহ আলম (টিয়াখালী হুজুর), বলেন, “শ্রমিকদের প্রতি অবিচার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ইসলামী সমাজে শ্রমিক ও মালিকের মধ্যে ন্যায়বিচার ও পারস্পরিক দায়িত্ববোধ থাকা আবশ্যক।”

শাখা সভাপতি জনাব শাহ আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ সোলাইমানের সঞ্চালনায় শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যূনতম মজুরি এবং সামাজিক নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে দেশের শান্তি, শ্রমিকদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

আমতলীতে ইসলামিক শ্রমিক আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

প্রকাশঃ ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫