ইরান দূতাবাসে শোক জানালেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
নিউজ রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩০ এপ্রিল দুপুর ৩টায় ঢাকায় অবস্থিত ইরানী দূতাবাসে গমন করেন। সম্প্রতি ২৬ এপ্রিল ইরানের বন্দর আব্বাসের নিকট শহীদ রাজাই বন্দরে ঘটে যাওয়া ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন।
অধ্যাপক পরওয়ার ইরানী দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, ইরানের সরকার ও জনগণ এ বিপর্যয় দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক রিপাবলিক অব ইরানের মান্যবর রাষ্ট্রদূত মি. মানসুর চাভোশি।










