ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশঃ ০৮:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৭৭১ জন দেখেছেন

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা: আওয়ামী লীগের গণহত্যার বিচার ও সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা।

শুক্রবার (২ মে) দুপুরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে গিয়ে সমাপ্ত হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

সমাবেশে জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন এবং তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর শাস্তি ও রাজনৈতিক নিষিদ্ধের দাবি তোলেন। বক্তারা বলেন, “আওয়ামী লীগ বারবার জনগণের অধিকার হরণ করেছে, গণহত্যা চালিয়েছে, সুতরাং আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অধিকার তাদের নেই।”

সমাবেশে নেতারা বলেন, “গণতন্ত্র হত্যা বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর”, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই”, এবং “গণহত্যার বিচার চাই—একই সাথে চাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ” ইত্যাদি শ্লোগানে মিছিল ও সমাবেশ প্রকম্পিত হয়।

জাতীয় নাগরিক পার্টির নেতারা আরও বলেন, “দেশের মানুষের ন্যায়বিচারের স্বার্থেই এই গণদাবি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। আমরা জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আন্দোলন চালিয়ে যাব।”

সমাবেশ শেষে নেতারা ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন এবং জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশঃ ০৮:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫