ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে কুরআনবিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজতের সমাবেশ

  • প্রকাশঃ ০৫:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৯০৮ জন দেখেছেন

বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ, ৩ মে মহাসমাবেশ সফল করার আহ্বান

ঢাকা: নারী বিষয়ক কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্তির দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২ মে) জুমার নামাজের পরে পল্টন জোনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “নারী ও শিশু বিষয়ক সংস্থা কুরআনবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা এই প্রতিবেদন অবিলম্বে বাতিল ও কমিশন বিলুপ্তির দাবি জানাচ্ছি।”

সমাবেশ থেকে আরও দাবি জানানো হয়—সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, ফ্যাসিবাদের সময় দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার, এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ করা।

হেফাজতের নেতারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এসব ন্যায্য দাবি পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।”

বক্তারা আসন্ন ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

পল্টন জোনের নেতৃবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা এ বিক্ষোভে অংশ নেন। সমাবেশ শেষে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, মুসলিম উম্মাহর মুক্তি এবং শহীদদের মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

বায়তুল মোকাররমে কুরআনবিরোধী প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজতের সমাবেশ

প্রকাশঃ ০৫:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫