বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বরগুনা এনসিপির নেতাকর্মীদের ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ
ইশতি বরগুনা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এলসিপি বরগুনা শাখার নেতাকর্মীরা সোমবার বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে নেতাকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে বৈষম্য দূরীকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন প্রস্তাবনা ইউএনও’র কাছে তুলে ধরেন। ইউএনও নেতাকর্মীদের উদ্দীপনা ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসব কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ ও এনসিপি বরগুনার বিভিন্ন পর্যায়ের নেতারা।










