ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-ভারত সামরিক সংঘাত : পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

  • প্রকাশঃ ০৫:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৬১৮ জন দেখেছেন

স্টাফ রিপোর্টার: রহমাতুল্লাহ রিয়াজ

এখন পর্যন্ত ভারতের রাতের বেলা আকাশসীমা লঙ্ঘনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানা গেছে । পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান । সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি ।

ভারত “অপারেশন সিন্দু” নামে রাত ১টার পর পাকিস্তানের শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে বিমান হামলা চালালে পাকিস্তান দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় ।

ভারতের মিসাইল হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ । বুধবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান । একই সঙ্গে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করারও দাবি করেছেন তিনি ।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হামলার পরপরই পাল্টা অভিযানে ভারতের সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে ।

দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি সম্প্রচারমাধ্যম পিটিভিকে বলেছে, মঙ্গলবার মধ্যরাতে নয়াদিল্লির ছোড়া মিসাইলের জবাবে ইসলামাবাদ দ্রুত পাল্টা আঘাত হানে ।
এ ছাড়া, নিয়ন্ত্রণ রেখার দুদনিয়াল সেক্টরে পাকিস্তানের ছোড়া মিসাইল ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকি ধ্বংস করেছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন । হামলার সময় একটি ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ ।

প্রথমে পাকিস্তানের পক্ষ থেকে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলা হলেও সর্বশেষ প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, এই সংখ্যা এখন পাঁচে পৌঁছেছে ।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পায় ২২ এপ্রিল । ওই দিন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন । ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে ।

অবশেষে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত । পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ওই হামলায় এখন পর্যন্ত অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন । নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন তিনি ।

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

পাকিস্তান-ভারত সামরিক সংঘাত : পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

প্রকাশঃ ০৫:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫