স্টাফ রিপোর্টার: রহমাতুল্লাহ রিয়াজ
বরগুনার আমতলীতে ক্ষেত থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে জসিম মুসুল্লি (৪০) নামের এক কৃষক মৃত্যুবরণ করেছেন ।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় আমতলী উপজেলার গুলিসাখালি ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে । নিহত জসিম মুসুল্লি ওই গ্রামের মো. মিজান মুসুল্লির ছেলে ।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, দুপুরে খাবার খেয়ে নিজ জমিতে বাদাম তুলতে যান জসিম । পরে সন্ধ্যার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে বাদাম নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।










