“৫নং আয়লা পাতাকাটায় উন্নয়নের ধারা ও মাদকবিরোধী অঙ্গীকার”
বরগুনার অবহেলিত জনপদে যখন নাগরিক দুর্ভোগ দিনদিন প্রকট হচ্ছে, তখনই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করছেন কিছু নিষ্ঠাবান ও মানবতাবান নেতৃবৃন্দ। এদেরই মাঝে অন্যতম হলেন—বরগুনার জনমানুষের বন্ধু, মানবতার ফেরিওয়ালা মুফতী মিজানুর রহমান কাসেমী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়লা পাতাকাটা ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, এইচ এম রেজাউল করিম আরিফী।
আজ বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৫ নং ইউনিয়ন বিশেষ করে ২ নং ওয়ার্ড ও ৩ নং ওয়ার্ডের মধ্যবর্তী গাবতলী ও জাঙ্গালিয়া সংযোগস্থলের আদম বাজার সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করেন মুফতী মিজানুর রহমান কাসেমী। তিনি মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখে বলেন, “রাস্তা সংস্কার শুধু উন্নয়ন নয়, এটা মানুষের অধিকার। এই কষ্ট আমি আমার নিজের কষ্ট মনে করি।”
এই অবস্থা থেকে উত্তরণে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ স্বেচ্ছাশ্রমে রাস্তার বড় বড় গর্ত ভরাটে সক্রিয়ভাবে অংশ নেন। এই উদ্যোগে সার্বিক পরিকল্পনা ও কার্যকর সহযোগিতা করেন ইউনিয়ন সভাপতি এইচ এম রেজাউল করিম আরিফী।
তবে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়—এইচ এম রেজাউল করিম আরিফী বরগুনা ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নে একটি মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নৈতিক সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে, ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তিনি নিয়মিত সচেতনতামূলক সভা, সংস্কারের জন্য মানববন্ধন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি লিপি প্রদান ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, “আরিফী ভাই শুধু নেতা নন, আমাদের অভিভাবক। তিনি যেন আমাদের ইউনিয়নের জন্য আলোর দিশারী।”
এ ধরনের মানবিক নেতৃত্ব এবং স্বচ্ছ চিন্তার রাজনীতি বরগুনাবাসীর আশার প্রতীক হয়ে উঠেছে,
এইচএম রেজাউল করিম আরিফী সাহেব তিনি জনগণের খাদেম হতে চান।










