ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতাগীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত।

  • প্রকাশঃ ০৪:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৭৭৩ জন দেখেছেন

বেতাগীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত

বেতাগী (বরগুনা), ১ জুন:

ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী পৌর শাখার কাউন্সিল অধিবেশন আজ শনিবার (১ জুন) বিকাল ৩টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর সভাপতি অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি হাফেজ শামীম মুন্সীর সঞ্চালনায় অধিবেশনটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হাই নেছারী বলেন,

“বেতাগী একটি সম্ভাবনাময় জনপদ। এখানকার ধর্মপ্রাণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে ইসলামী আন্দোলন বরাবরই সোচ্চার। জনসেবাকে আমরা ইবাদত মনে করি, সেই মানসিকতা নিয়েই আমাদের সংগঠন কাজ করছে এবং করবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি মাওলানা মো. আব্দুস সালাম বলেন,

“বেতাগীর প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা, নৈতিক উন্নয়ন এবং ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা কার্যক্রম চালিয়ে যাব। জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।”

উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সৈয়দ আলাউদ্দিন তাঁর বক্তব্যে বলেন,

“সুশাসন, সততা ও ন্যায়ভিত্তিক রাজনীতির যে দৃষ্টান্ত বেতাগীতে গড়ে তুলতে চাই, তা শুধু দল নয়—পুরো সমাজের জন্য কল্যাণকর হবে।”

সংগঠনিক সম্পাদক মাওলানা আবুল বাশার হেলালী বলেন,

“বেতাগীর তরুণ প্রজন্ম যেন মাদক ও অনৈতিকতার কবল থেকে মুক্ত থাকে, সেজন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিস্তার আমরা অব্যাহত রাখব।”

কাউন্সিল অধিবেশন শেষে পরবর্তী সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিতে—

সভাপতি: অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান মানিক

সেক্রেটারি: মাওলানা গাজী হুমায়ুন কবির

সাংগঠনিক সম্পাদক: হাফেজ শামীম মুন্সী

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,

“বেতাগীবাসীর আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা সমাজ, শিক্ষা ও দাওয়াতি খাতে আরও সক্রিয় ভূমিকা রাখব। জনগণের পাশে থেকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

ট্যাগ
অধিক পঠিত
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

বেতাগীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি গঠিত।

প্রকাশঃ ০৪:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫