ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় বিশ্ব সাইকেল দিবস পালন

  • প্রকাশঃ ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ২১২ জন দেখেছেন

পাথরঘাটায় বিশ্ব সাইকেল দিবস পালন

সাকিল আহমেদ (পাথরঘাটা, বরগুনা) প্রতিনিধি।

“সাইক্লিং করি, সুস্থ থাকি ” এই প্রতিপাদ্য নিয়ে বরগুনার পাথরঘাটায় বিশ্ব সাইকেল দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরগুনা সাইক্লিং কমিউনিটি পাথরঘাটা শাখা ও তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা এর আয়োজন করে।

আজ মঙ্গলবার বিকেল ৫ দিকে পাথরঘাটা পৌরসভার জিরো পয়েন্ট থেকে সাইকেল র‍্যালি শুরু হয়। পরে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে উভয় সংগঠনের সদস্যেরা সাইকেল নিয়ে অংশগ্রহণ করে।

সাইকেল র‍্যালি শেষে সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের অফিস কক্ষে বিশ্ব সাইকেল দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ আলোচনা সভায় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, পরিবেশকর্মী ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন। এছড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী সিকদার।

আলোচনা সভায় বক্তারা পরিবেশবান্ধব বাহন সাইকেল চালানোর গুরুত্ব নিয়ে কথা বলেন। পরে শোয়েব তাসিনকে সভাপতি এবং আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে বরগুনা সাইক্লিং কমিউনিটি পাথরঘাটা শাখার ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ট্যাগ
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2680215667423951"
     crossorigin="anonymous"></script>

ক্যারিশমাটিক লিডার ‘মাহমুদুল হোসাইন অলিউল্লাহ’

পাথরঘাটায় বিশ্ব সাইকেল দিবস পালন

প্রকাশঃ ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫